Sunday, 7 June 2020

ইচ্ছে

পথেই যে দেখা হবে ভাবিনি আগে
শেষের শুরু এই পথই পড়বে শপথ
হিসেবের শেষ অঙ্কটা মিলবেই মিলবে
পরিযায়ীর রক্ত মেখে উড়বে কপোত। 

ফেলে যাওয়া রুটি শুঁকছে হাওয়া 
হলোনা তার এবার পাকস্থলীতে যাওয়া 
শিল্পের পাটাতনে শিল্পীর জীবন দেওয়া 
লজ্জায় ভোরের শিশির ফেলেছিল জল দু'ফোটা।
সংসদের দেওয়ালে আছে এখনো নিপুণ হাতের ছোঁয়া
মজদুরের পথ  মিলিয়েছে  জাত ধর্মের একসাথে চলা।

শিল্পীর শ্রমকে কে কবে আর দাম দিয়েছে? 
বৃদ্ধাঙ্গু্ষ্ঠ এখনো কৈফিয়ত চাইছে তাজের মিনারে।
পথের দাবীকে সাথে নিয়ে করি আহবান 
সামনের কঠিন পথ হোক আরো ম্রিয়মান
তোমার বলিষ্ঠ পদযুগলে রইলো সশ্রদ্ধ প্রণাম।। 


No comments:

Post a Comment