Wednesday, 10 June 2020

ছলনা


   
                     

সখী-
তোমার মান
প্রাণে'র অনুপান।
প্রণয়বেদে-মাত্রা সঠিক করে জীবনদান।

খল-নুড়ি'তে জীবন কাটাই আহ্লাদে খানখান।

সখী-
তোমার রোষ
সন্ধি'র জয়ঘোষ।
ছোবলটুকু'র অন্তরালে ভয় ধরানো ফোঁস।

দুখবিলাসী সুখ কুড়োবে দিয়ে আমায় দোষ।
                            ---

No comments:

Post a Comment